জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোকে নজিরবিহীন ক্ষমতা দিয়েছে দেশটির পার্লামেন্ট। এখন থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে শত্রুপক্ষের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ, হ্যাকিং এবং তাদের কার্যক্রম ব্যাহত করতে পারবে সংস্থাগুলো। গুপ্তচরবৃত্তি, সাইবার হামলা ও বিদেশি হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানোর এই আইন পাস হয়েছে দীর্ঘ বিতর্কের পর।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা জোরদার করতে এবং ডিজিটাল যুগের নানা হুমকি থেকে দেশকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। এর মাধ্যমে জার্মানির গোয়েন্দা বিভাগগুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি