শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের সময়ে বন্ধুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে যা কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা উপস্থিত ছিলেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সুষম কূটনীতি চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে বলে জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD