প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় প্রায় তিন লাখ চাকরিপ্রার্থীর আর্থিক ক্ষতি ও চরম ভোগান্তির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে জোরালো প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, হাজার হাজার বেকারের ঘাম ঝরানো টাকা আর ভবিষ্যতের সঙ্গে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে চলা এই ধরনের বিশৃঙ্খলার পেছনে অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর দুর্নীতিগ্রস্ত আমলাতান্ত্রিক সিন্ডিকেট দায়ী। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা এই সিন্ডিকেট দেশের মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে বারবার ধ্বংস করেছে।
তিনি আরও যোগ করেন, বর্তমান সময়ে দেশের তরুণ সমাজ ও চাকরিপ্রার্থীদের অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সব ধরনের জোরালো পদক্ষেপ অব্যাহত থাকবে এবং যুবসমাজকে তাদের নায্য অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক