বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চট্টগ্রামে জাহাজে দুই নাবিকের মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৩:৪১ pm

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষে রাফিফং ক্লাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত নাবিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে জাহাজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, নাবিক তুরাকর্ণ বুরুসিক (৩৫)। তিনি এমভি কেপিপি-০১ (আইএমও ৯০২১২০৩) নামের একটি বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত। তিনিও থাইল্যান্ডের নাগরিক।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর পুলিশ জাহাজটিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নাবিককে আটক করে। এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি নাবিকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় তুরাকর্ণ বুরুসিক ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে জাহাজের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD