সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গাজীপুরে হঠাৎ শ্রমিক অসুস্থ, অর্ধশতাধিক হাসপাতালে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬ ৪:৫৮ pm

প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানার বহু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুরের ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানার বহু শ্রমিক সোমবার (১১ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এতে কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। এর দেখাদেখি বেশ কয়েকজন শ্রমিক অসুস্থবোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সোমবার সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে চিকিৎসার জন্য তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

কারখানার সিনিয়র নির্বাহী হারুন অর রশিদ বলেন, ‘‘আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থ ৪০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ বলেন, শ্রমিকরা গণমনস্তাত্ত্বিক রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অনেকের মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, হাসপাতালে গিয়ে রোগীদের খবর নিয়েছেন। চিকিৎসকরা এটা গণমনস্তাত্ত্বিক রোগ বলে জানিয়েছে। সবাই শঙ্কামুক্ত আছে। দুটি হাসপাতালে ৫৫ জন ভর্তি হয় বলে জানান তিনি।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD