রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

গাজা শান্তি পর্ষদ নেতার ইসরাইলপন্থি সংস্থায় বিশাল অনুদান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের এক সদস্য ইসরাইলি লবিং গ্রুপ আইপ্যাকের সংশ্লিষ্ট সংগঠন ইউডিপি ও সুপার প্যাককে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে, যা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনের বিস্তারিত তথ্যে জানা যায়, গাজায় মানবিক সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত এই পর্ষদের কোনো কোনো নেতার দ্বিমুখী নীতি ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলি লবিং গ্রুপগুলোকে এমন বড় অঙ্কের আর্থিক অনুদান প্রদান গাজা শান্তি উদ্যোগের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে।

এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থ গোষ্ঠীগুলো এই অনুদানের তীব্র সমালোচনা করে অবিলম্বে শান্তি পর্ষদের কার্যপ্রণোালী স্বচ্ছ করার দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কূনৈতিক মহলেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে, কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা অতীতে ফিলিস্তিন সংকটে নানা রাজনৈতিক ভণ্ডামি করলেও বর্তমান প্রেক্ষাপটে বিশ্বজুড়ে লবিংয়ের রাজনীতি নতুন মাত্রা পেয়েছে। গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের দুর্ভোগের মধ্যেই এ ধরনের আর্থিক লেনদেন বিশ্ববাসীর মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD