চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের প্রশস্তকরণ কাজের গতি ফিরেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই মহাসড়কের সংস্কারকাজ। এখন প্রায় শেষের পথে। এতে করে রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন হতে যাচ্ছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশার কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে সড়কটির উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকিতে বর্তমানে কাজটি নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্তির পথে এগিয়ে চলেছে।
নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। পণ্য পরিবহন থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও দ্রুততর হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক