রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

পটিয়ায় ওয়াসার অতিরিক্ত বিলের বোঝা, বিপাকে গ্রাহক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ওয়াসার অতিরিক্ত বিলের কারণে চরম বিপাকে পড়েছেন শত শত সাধারণ গ্রাহক। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গত তিন থেকে আট মাস ধরে তাদের বাড়ির পানির মিটার নষ্ট বা অকার্যকর অবস্থায় রয়েছে। কিন্তু এরপরেও ওয়াসা কর্তৃপক্ষ নিয়মিত গ্রাহকদের হাতে তিন থেকে চারগুণ পর্যন্ত অস্বাভাবিক ও অতিরিক্ত বিল ধরিয়ে দিচ্ছে। এই ভৌতিক বিল পরিশোধ করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

প্রতিদিনই এই সমস্যার প্রতিকার চেয়ে পটিয়া ওয়াসা কার্যালয়ে ভিড় করছেন ভুক্তভোগী গ্রাহকরা। কিন্তু সেখানে গিয়েও আশানুরূপ সেবা বা সমাধান মিলছে না বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও ত্রুটিপূর্ণ বিলিংয়ের অভিযোগে গত এক সপ্লিটে শত শত লিখিত অভিযোগ জমা পড়েছে। গ্রাহকদের এই ক্ষোভ নিরসনে এবং সেবার মান উন্নয়নে ওয়াসা কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD