ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, ভুল বোঝাবুঝির কারণে এই গোলাগুলির সূত্রপাত হয়। ঘটনার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার কার্যপ্রণালী নিয়ে নানা প্রশ্ন উঠছে।
আরববাংলা টিভি/ডেস্ক