বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

কেউ যেন বিচার বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৬:১৬ পূর্বাহ্ণ

দ্রুত বিচার পাওয়া বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার। তেমনি দ্রুত বিচার দেয়া বিচারপতিদের নৈতিকতার কাজ। তাই বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন স্থান থেকে ন্যায় বিচারের আশায় আদালতে ছুটে আসেন সবশ্রেণীর মানুষ। যার ফলে সাধারণ মানুষ ও বিচারপতিদের ক্লান্তিদূর করতে দেশের প্রতিটি জেলায় আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারটি স্থাপন করা হচ্ছে।

এসময় গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে সাড়ে ৫১ লাখ টাকা ব্যয়ে বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন নির্মাণের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD