কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর জাহাজটিতে তীব্র আগুন ধরে যায় এবং গভীর সংকটের সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে সেখান থেকে ২৩ জন ভারতীয় নাবিককে সম্পূর্ণ জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে রাশিয়ার কোস্টগার্ড।
আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কৃষ্ণ সাগর অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ধরনের বাণিজ্যিক জাহাজে হামলা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তার খাতিরে অঞ্চলটিতে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকৃত ভারতীয় নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে ভারতীয় কতৃপক্ষ ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক