মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

হরমুজে জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলায় ১১ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার ওমানের উপকূলের কাছে এমটি অন পিস নামের ওই বাণিজ্যিক জাহাজে একটি প্রজেক্টাইল আঘাত হানলে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আহত ভারতীয় নাবিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, জাহাজে আঘাত হানার উৎস ও ধরণ সম্পর্কে বিশদ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের জলসীমায় চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নিরাপত্তা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আহত নাবিকদের খোঁজখবর রাখছে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD