কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা এগিয়ে আছেন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন ২১ হাজার ৪৮৪ ভোট, টেবিলঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ৫ হাজার ৪৮৪ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ২ হাজার ২১০ ভোট।