বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ pm

ব্যবসায়ে আকর্ষণীয় লভ্যাংশ ও বিনিয়োগের আশ্বাস দিয়ে কুড়িগ্রামের প্রায় ১৫০ জন সাধারণ মানুষের কাছ থেকে সর্বমোট ১২ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় চার নেতার বিরুদ্ধে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নিজেদের কষ্টার্জিত অর্থ উদ্ধারের দাবিতে বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জামায়াত নেতারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন লোভনীয় ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করছিলেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই তারা লাপাত্তা হয়ে যান এবং গ্রাহকদের পাওনা টাকা পরিশোধে টালবাহানা শুরু করেন। এতে প্রায় দেড় শতাধিক পরিবার মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। এমনকি অনেকে সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ ভুক্তভোগীরা অবিলম্বে অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার এবং তাদের ব্যক্তিগত ও দলীয় সম্পত্তি বাজোপ্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে গণমাধ্যমকে জানান যে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে সাধারণ মানুষ আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD