কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছিল।
শফিকুল আলম আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক মাঠে কার্যকর কৌশলের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়নি। এর ফলে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নিজেদের রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই কৌশলী পদক্ষেপের কারণেই মূলত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা জনরোষ ও রাজনৈতিক মারপ্যাঁচে পুরোপুরি ধরাশায়ী হয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক।
বিশ্লেষকরা মনে করছেন, বিগত স্বৈরাচারী আমলে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমনপীড়ন চালানো হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার উপযুক্ত রাজনৈতিক ও আইনি জবাব দেওয়া হচ্ছে। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে।
আরববাংলা টিভি