বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেন সাকিব আল হাসান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের রুমে বৈঠক করেন। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন।

জানা গেছে, ক্রিকেটার সাকিব সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গত ২১ নভেম্বর দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা ১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গত ১৯ নভেম্বর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD