মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশে ঢাকা ছাড়ল যুবারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ওমানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মঙ্গলবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশে উড়াল দেয় তরুণ এই দল। দেশের হয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় নিয়ে তারা বিমানবহরে ওঠেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে পুরো দল।

দেশ ছাড়ার আগ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন যুবাদের হেড কোচ হান্নান সরকার। তিনি তার ভেরিফায়েড পেজে লিখেছেন, দলের প্রতিটি সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। ওমানের মাটিতে আমাদের ছেলেরা সেরা খেলাটাই উপহার দেবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুব দল বেশ ভালো ছন্দে রয়েছে। এশিয়া কাপের মতো বড় আসরে ভালো ফলাফল করার জন্য দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলন করেছে তারা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওমানে পৌঁছেই দ্রুত অনুশীল শুরু করার কথা রয়েছে। দেশের ক্রিকেটপ্রেমীরা এই তরুণ যুবাদের হাত ধরে আরেকটি দারুণ সাফল্যের প্রত্যাশা করছেন। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়াঙ্গনে নানা অনিয়মের কথা শোনা গেলেও বর্তমানে ক্রীড়া খাত একটি সুস্থ ধারায় ফেরার চেষ্টা করছে। পাশাপাশি কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন স্থবিরতা কাটিয়ে ক্রীড়া ফেডারেশনগুলো নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD