১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জোরালো দাবি জানান। নেতারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা যখন তলানিতে এসে ঠেকেছে, ঠিক সেই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা অত্যন্ত অমানবিক ও অবিবেচকের মতো কাজ।
নেতারা আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই সাধারণ মানুষের ওপর নানা ধরনের অর্থনৈতিক নিপীড়ন চালানো হচ্ছিল, যার রেশ এখনো কাটেনি। অথচ বর্তমানে জনগণের কল্যাণে কাজ করার কথা থাকলেও বারবার এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা সাধারণ খেটে খাওয়া মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে দেশবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে গ্যাসের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ থেকে শুরু করে বাসাবাড়ির রান্না বান্নার কাজেও মারাত্মক প্রভাব পড়বে। দেশের সাধারণ জনগণের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান খেলাফত যুব মজলিসের এই নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি/ডেস্ক