মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

পদ্মা ব্যারেজ ও দুটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

পদ্মায় ওয়াই-আকৃতির দ্বিতীয় সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের অবকাঠামো খাতের উন্নয়নে একের পর এক জনহিতকর প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই পদ্মা নদীর ওপর ওয়াই-আকৃতির দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, যা দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

এছাড়া উত্তরাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগের পথ সুগম করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়টিও বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এর ফলে দেশের কৃষিখাত ও পানিসম্পদ ব্যবস্থাপনায় অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী নির্দেশনার ফলে এই মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এগুলো বাস্তবায়িত হবে বলে দেশবাসী প্রত্যাশা করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD