মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য একটি নতুন আইন প্রস্তাব করেছেন এবং একই সাথে উন্নত এআই সিস্টেমের উন্নয়নে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার উত্থাপিত বিলটির লক্ষ্য হলো এমন এআই সিস্টেমের উন্নয়ন ঠেকানো যা মানব সভ্যতার জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করতে পারে। এই বিলের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতাদের আরও বেশি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে এবং আইন অমান্য করলে কঠোর কারাদণ্ডসহ আইনি শাস্তির বিধান রাখা হয়েছে। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ডিপফেক প্রযুক্তি এবং নিয়ন্ত্রণহীন এআই মডেলের অপব্যবহার রোধে কঠোর আইনের প্রয়োজনীয়তা অনুভব করছেন আইনপ্রণেতারা। এই বিলটি পাস হলে প্রযুক্তি শিল্পে বড় ধরণের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক