শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

স্পেনে অভিবাসীদের আশ্রয় দিতে তাঁবু স্থাপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

জুলাইয়ের ব্যাপক অভিবাসী আগমনের পর স্পেনের সেউতায় রাস্তায় অবস্থান করা শত শত অভিবাসীকে আশ্রয় দিতে নতুন একটি অস্থায়ী স্থানকে প্রস্তুত করছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমকে জানান যে, শনিবার এ তথ্য প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের এই অঞ্চলে অভিবাসীদের চাপ তীব্র আকার ধারণ করেছে, যার ফলে স্থানীয় প্রশাসন ও মানবিক সংস্থাগুলো নতুন করে বিপাকে পড়েছে।

সেউতার লস রোসালেস এলাকায় নুয়েস্ত্রা সেনোরা দে আফ্রিকা নার্সারি স্কুলের পাশে একটি খোলা জায়গায় দুটি বড় তাঁবু স্থাপন করা হচ্ছে। এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, মানবিক সংকটের মুখে পড়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতেই এই জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যমাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতা এবং মেলিলায় প্রবেশের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কার্যকরী কোনো দীর্ঘমেয়াদি সমাধান না থাকায়, স্প্যানিশ কর্তৃপক্ষ বারবার এ ধরনের অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতি মোকাবিলায় আরও সুসংহত এবং স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD