বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগের যৌথসভা বিকেলে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের যৌথসভা আহ্বান করা হয়েছে। দলটির নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD