বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রার্থীরা হয়রানি করছে : জিএম কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রার্থীরা জাতীয় পার্টির লোকজনকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বাহিরেও আরও অনেক প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থী ও লোকজনকে হয়রানি করছেন। কিন্তু আমরা ভয় করি না। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ শান্তিতে ছিল। কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে নেই। জনগণের শান্তি ফিরিয়ে আনতে পরিবর্তন দরকার। আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

ভোটারদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় পাবেন না। নির্বাচনের দিন নির্বিঘ্নে ভোট দেবেন। আপনাদের ভোটেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাতীয় পার্টির নেতা আবদুল হালিম। পরে জিএম কাদের সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD