জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কুমিল্লায় যতগুলো কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে শনিবার অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চে অংশ নিয়ে তিনি এই কঠোর বার্তা দেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের অপতৎপরতা রুখে দিতে সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কোনো ধরনের আপস করা হবে না। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের আইনের আওতায় আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
অনুষ্ঠিত এই লংমার্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। বক্তারা বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সারের তীব্র সংকট দ্রুত নিরসন না করলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মহলের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক