শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সিংগাইরে মসজিদ নির্মাণে জামায়াতে ইসলামীর ৫০ হাজার টাকার অনুদান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৮:৩৪ am


‎মানিকগঞ্জ প্রতিনধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের নৈলান জামে মসজিদ নির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর সদর উপজেলা শাখার পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

‎শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে এ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

‎তারা মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালাম মেম্বার-এর হাতে একশ বস্তা সিমেন্টের সমমূল্যের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং মসজিদ নির্মাণের অগ্রগতি ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুবিউল ইসলাম রুবেল, বাইতুলমাল সম্পাদক জুবায়ের হোসেন, পৌর ৭নং ওয়ার্ড সভাপতি কাওসার মাহমুদ, মো. মিলন, দেওয়ান রাজ, শাহিনুর রহমান ও শিবির নেতা সিফাত হোসেন প্রমুখ।

‎নেতৃবৃন্দ বলেন, “ইসলামের প্রতীক মসজিদ নির্মাণে সহযোগিতা করা প্রতিটি মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। জামায়াতে ইসলামী সর্বদা মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD