রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

এক হাতে সাহস, কুড়িগ্রামে লিপির শপথ জয়ী হওয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ২:৪২ pm

ঢাকা থেকে কুড়িগ্রামের জনপদে—প্রতিটি অঙ্গনে আজ আলোচনার কেন্দ্রবিন্দু সাহসী নারী নেতৃত্বের প্রতীক মমতাজ হোসেন লিপি। ঢাকার রাজপথে একের পর এক রাজনৈতিক সংগ্রামে অংশ নিয়ে নিজের একটি হাত হারিয়েছেন তিনি। কিন্তু দমে যাননি; বরং আরও দৃঢ় সংকল্পে এগিয়ে চলেছেন জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে।

কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় এই নারী নেত্রী এখন নিজ জন্মভূমি কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে ধানের শীষ প্রতীকে প্রচারণায় নেমেছেন। জনসভা, পথসভা থেকে শুরু করে প্রত্যন্ত চরাঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং পরিবর্তনের অঙ্গীকার করছেন।

মমতাজ হোসেন লিপি বলেন, “আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু হারিয়েছি। একটি হাত হারিয়েছি, পরিবারে ভুগেছি, তবুও জনগণের স্বার্থে সংগ্রাম থামাইনি। এবার কুড়িগ্রামের মানুষের কল্যাণে, তাদের অধিকার আদায়ে ধানের শীষকে জয়ী করাই আমার লক্ষ্য।”

স্থানীয় নেতাকর্মীরা জানাচ্ছেন, লিপি শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি সংগ্রামী ও ত্যাগী নেত্রীর প্রতীক। তাঁর অকুতোভয় সাহস ও আত্মত্যাগ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছে। চরাঞ্চলের কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে তরুণ ভোটাররা তাঁকে কাছে পাচ্ছেন একজন প্রকৃত জননেত্রী হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, রাজপথের পরীক্ষিত ও আত্মত্যাগী এই নেতৃত্ব কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। ভোটের মাঠে লিপির উপস্থিতি ধানের শীষের শক্তি বাড়িয়ে দিয়েছে।

কুড়িগ্রামের মানুষ বিশ্বাস করছেন, এক হাত হারিয়েও যিনি সংগ্রামের পথ থেকে পিছু হটেননি, তিনি তাঁদের অধিকার আদায়ে কখনো আপস করবেন না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD