রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

রৌমারীতে দুস্থ অসহায় বাস্তহারা প্রতিবন্ধি মহিলাকে ঢেউটিন হস্তান্তর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৭:৪৫ am

রৌমারীতে এক অসহায় গৃহহীন প্রতিবন্ধী মহিলাকে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াই বাড়ি গ্রামের বধির ও বুদ্ধি প্রতিবন্ধী বিধবা মহিমা খাতুনের হাতে ২ বান্ডিলঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শামসুদ্দিন।

মহিমা খাতুন দীর্ঘদিন ধরে বসবাসের জন্য ঘরবাড়িহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। তার করুণ বাস্তবতা বিবেচনা করে উপজেলা পিআইও সরকারি সহায়তার আওতায় তাকে এই উপহার প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামমুসুদ্দিন বলেন, “সরকারি সহায়তা কাউকে প্ররোচনায় বা খেয়ালখুশি মতো নয়, প্রকৃতভাবে যাদের প্রয়োজন তাদের কাছেই পৌঁছে দেওয়া হবে। এজন্য মাঠপর্যায়ে জরিপ চালিয়ে প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করা হচ্ছে।”

সরকারি এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত মহিমা খাতুন সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা সহায়তায় ভূমিকা রেখেছেন তাদের জন্য দোয়া করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD