সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সিংগাইরে পৌর যুবদলের দুই নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৫:৫২ am

‎মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

‎শনিবার (৫এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।

‎সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ওসি বলেন, গতকাল রাতে তারা মদ্যপ অবস্থায় থানায় ঢুকে কোন কারণ ছাড়াই এক পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। আজ সকালে তাদের আদালতে সোপর্দকরা হয়েছে।

‎এদিকে পৌর যুবদলের দুই নেতাকে আটকের নিন্দা জানিয়েছেন সিংগাইর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, তারা দুইজন একটি মামলার বিষয়ে কথা বলতে রাতে থানায় গিয়েছিল। কোন কারণ ছাড়াই তদের দুজনকে আটক করে চালান দেয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD