মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩এপ্রিল) উপজেলার জামির্তা বাজারের পূর্ব পার্শ্বে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামির্তা ইউনিয়ন শাখার উদ্যোগে জামির্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন সকালে ১০টা থেকে বেলা ৩টার পর্যন্ত চলে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মো. রাসেলসহ অনেকে।
জামির্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আইনজীবী থানা-২ জজ কোর্ট অঞ্চল জামায়াতে ইসলামীর সহকারী বাইতুল মাল সম্পাদক এ্যাড. মো. আব্দুল বাতিন (এপিপি), সিংগাইর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সহকারী সেক্রেটারি মুহাম্মদুল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক জুবায়ের হোসাইন, জামির্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু বক্কর।
এসময় সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যান ফেডারেশন, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিন ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন, ডা. এ. জেড. এম. সেলিম, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. আদরিতা ভানয়া চৌধুরী, ডা. কারী জুবাইদুর রহমান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ৪শ রোগীর অর্থোপেডিক, মেডিসিন ও শিশু, গাইনী বিষয়ক চিকিৎসা দেয়া হয় এবং ব্লাডগ্রুপ নির্ণয় ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩এপ্রিল) উপজেলার জামির্তা বাজারের পূর্ব পার্শ্বে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামির্তা ইউনিয়ন শাখার উদ্যোগে জামির্তা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।