রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ওসিকে জাহিদুল ইসলামকে পুনর্বহালের দাবিতে সিংগাইরে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৯:৫৬ am

মানিকগঞ্জের সিংগাইর থানার সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনর্বহাল এবং তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক সংবাদ প্রচারকারী আওয়ামী লীগের দোষরদের চিহ্নতপূর্বক গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মার্চ) সকাল সাড়ে দশটায় সিংগাইর উপজেলা সামনের চৌরস্তায় সিংগাইর থানার সকল ইসলামী সমমাননা দল, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও আপামর জনসাধারন বেনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর একজন মানবতাবাদী লোক ছিলেন। তিনি ভূমিদস্যু, মাদক কারবারী ও চাঁদাবাজদের আতঙ্ক ছিলেন এবং বিনোদনের নামে বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার হুংকারে দরবার পূজারী, মাজার পূজারী ও ভন্ড পীরদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে গেছে।

তারা আরো বলেন, ওসি জাহিদুল ইসলাম থাকাকালীন থানা দালাল মুক্ত হয়েছিল। তিনি থানায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবা নিশ্চিত করেছিলেন। আর ৫ আগষ্টের আগের আওয়ামী পন্থী কোন দালাল সুবিধাভোগ করতে পারছিলনা। তাই তারা ষড়যন্ত্র করে মিথ্যা সংবাদ প্রচার করে ওসি জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

এর আগে, কয়েকজন এসআইয়ের ঘুষ বাণিজ্য নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওসিকে প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সিংগাইর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদ জায়গীরের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, মানিকগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা সোলাইমান, মাওলানা মামুনুল হক প্রমূখ।

এসময় দুরদুরান্ত থেকে আগত শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD