রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ট্রেনের ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৪:৫৪ am

ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এঘটনায় ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে যায়। চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

গোলাম কিবরিয়া আরও বলেন, এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেলযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD