রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সিংগাইরে ইটভাটায় মোবাইল কোর্ট বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১:১৮ pm

ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

‎মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়।এর আগে উপজেলা পরিষদ চত্বরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

‎এসময় তারা বলেন, ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না। ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরন দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে।

‎তারা আরো বলেন, পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়াসহ ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা দিতে হবে।

‎এসময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিংগাইর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস খান, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ইটভাটা মালিক কামরুল ইসলাম, মজনু মিয়া, মো. হাসান, হাজী আব্দুল গফুর, আন্নাফ আলী, ফরিদ হোসেন, মাকসুদ হাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD