শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড কলাখেত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:৫৩ am

ঝিনাইদহের শৈলকূপায় মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে অন্তত ৫ হেক্টর জমির কলাখেত লণ্ডভণ্ড হয়ে গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকূপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বাড়ি ও চাঁদপুর গ্রামে ঝড় আঘাত হানে।

স্থানীয় কৃষকরা জানান, বিকেলে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে মাঠের কলাখেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ সেকেন্ড স্থায়ী ঝড়ের তাণ্ডবে ওই এলাকার তামাক, কলা, বরই ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান গণমাধ্যমকে বলেন, সামনে ঝড়ের মৌসুম। আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিয়েছি। কলাগাছে বাঁশের খুঁটি ব্যবহারের জন্য কৃষকদের কৌশল শিখিয়ে দিয়েছি। গতকালের ঝড়ে ৫ হেক্টর কলাখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তামাকের ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD