বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে উদ্বেগ ডিআরইউর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার (১৬ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার সাংবাদিকের নাম রয়েছে, যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণের ভিত্তিতে যে কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা রিভিউ করতে পারে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়।

এ ধরনের ঢালাও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD