রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জলবায়ু অর্থায়নে সহজ শর্তের তাগিদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানো, সহজ শর্তে দ্রুত অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার জোর আহ্বান উঠেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো দীর্ঘদিন ধরে ন্যায়সংগত অর্থায়নের দাবি জানিয়ে আসছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই দাবি আরও জোরালো হয়েছে।

শনিবার কপ৩১-এর ষষ্ঠ দিনে আনতালিয়া এক্সপো সেন্টারের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিস্তারিত জানানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি ও পরিবেশ বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে, উন্নত দেশগুলোর কার্বণ নিঃসর্গ হ্রাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে আরও বেশি আন্তরিক হতে হবে। অন্যথায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকেও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং টেকসই উন্নয়নের জন্য দ্রুত ও জটিলতামুক্ত তহবিল ছাড়ের দাবি বারবার উত্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞগণ আশা প্রকাশ করেছেন যে, এবারের সম্মেলনে দীর্ঘমেয়াদী ও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, যা বিশ্ববাসীর জন্য কল্যাণকর হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD