বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

রাজধানীতে অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০২ am

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৬ হাজার ৫৭৩ ইয়াবা, ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD