বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ২ আহত ৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক আকস্মিক হামলায় ভারতীয়সহ দুজন নিহত এবং আটজন আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঘটা এই সহিংস ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ কাজ করছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামলার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক খোঁজখবর নিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দাম্মামের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে বিশেষ টিম গঠন করা হয়েছে। আহত প্রবাসীদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD