বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২৬৩ আসনে নির্বাচন করছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২৬৩টি আসনে নির্বাচন করছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

বিপ্লব বড়ুয়া জানান, জাতীয় পার্টিকে ২৬টিসহ শরিকদের মোট ৩২টি আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD