বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ভোটে লড়ছেন আওয়ামী লীগের ২২ নারী প্রার্থী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের ২৯৮টি আসনের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তার মধ্যে নৌকার টিকিটে প্রধানমন্ত্রীসহ সরাসরি লড়বেন ২২ জন নারী।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রার্থীরা হলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), আফরোজা বারী (গাইবান্ধা-১), মাহবুবা আরা বেগম গিনি (গাইবান্ধা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সুলতানা নাদিরা (বরগুনা-২), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সানজিদা খানম (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ (গাজীপুর-৫), সেলিমা আহমদ (কুমিল্লা-২), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর- ৪) ও শাহীন আক্তার (কক্সবাজার-৪)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD