শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষিকার ১২ বছরের সংসার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্বামী-সন্তান নিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বসবাসের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষার পরিবেশ বজায় রাখার কথা থাকলেও ওই শিক্ষিকা বিদ্যালয়ের পবিত্র শ্রেণিকক্ষটিকে নিজের ব্যক্তিগত শোবার ঘর, খাবার ঘর এবং রান্নাঘর বানিয়ে ফেলেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত শ্রেণিকক্ষ দীর্ঘ সময় ধরে এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শুধু তাই নয়, বিদ্যালয়ের মূল্যবান শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার ও টেবিল এবং ওয়াশরুমও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম কীভাবে বছরের পর বছর চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর কথাও বলেছেন তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD