শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সিলেটে বিএনপি নেতার বাসভবনে পেট্রোল বোমা হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) দক্ষিণ সুরমার বাসভবনে পেট্রোল বোমা হামলার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাসভবন খাজা মহলে এই হামলার ঘটনা ঘটে। রাতের আধারে চালানো এই আকস্মিক হামলায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।

হামলার এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে ভীতি সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল এ ধরনের নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হামলার ঘটনার পর দুপুরে নিজের বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদের সলমান রাজনৈতিক অগ্রযাত্রাকে রুখে দিতেই এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কোনো লাভ হবে না। দেশবাসীর অধিকার রক্ষা এবং শান্তি বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন-পীড়ন ও হামলা চলে আসছে। এমনকি সম্প্রতি কার্যকরভাবে নিষিদ্ধ হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা উপায়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেফতারে ইতিমধ্যেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD