কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি এই নেতার। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল উত্তরার ওই আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন সহিংসতা এবং নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে যাদের উসকানি ছিল, তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। তবে ধারাবাহিক অভিযานের অংশ হিসেবে একে একে আইনের আওতায় আনা হচ্ছে অভিযুক্তদের। মাহাবুবুর রহমান জনির বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আরববাংলা টিভি