বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এবং অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায়, আসন্ন এই ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই তিনি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন বলে গণমাধ্যমকে জানান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসা এই ক্রিকেটারের অবসর দেশের ক্রীড়া অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মু মুশফিকুর রহিমের এই আকস্মিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিলেন। বিসিবির দায়িত্বশীল সূত্র এবং ঘনিষ্টজনদের মতে, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের জন্য তার এই দীর্ঘ পথচলা এবং লড়াকু মানসিকতা সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আসন্ন সিরিজে তাকে যথাযথ সম্মান ও উৎসবমুখর পরিবেশে বিদায় জানানোর জন্য ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ক্রীড়াঙ্গনের তারকারা সবসময় নিজেদের পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের ক্রীড়া খাতেও গুণগত পরিবর্তনের হাওয়া লেগেছে। তবে এই পরিবর্তনের মাঝেও মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। দেশের ক্রিকেটের এই দুর্দিনের কান্ডারী ও পরীক্ষিত সেনানি মুশফিকুর রহিমের পরবর্তী জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা সফল হোক, এই কামনা করছেন তার ভক্ত-অনুসারীসহ দেশের আপামর জনসাধারণ।
আরববাংলা টিভি