ভোরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে শিশু ও কিশোরদের উদ্বুদ্ধ করতে আলজেরিয়া থেকে শুরু হওয়া সামাজিক ও ধর্মীয় উদ্যোগ ‘রিজালুল ফজর’ এখন বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। আরবি এই শব্দগুচ্ছের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। শৈশব থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং ধর্মীয় অনুশাসন গড়ে তোলার লক্ষ্যে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি ছোটবেলা থেকেই ফজরের নামাজে অভ্যস্ত করা যায়, তবে তাদের নৈতিক চরিত্র গঠন আরও সুদৃঢ় হয়। আলজেরিয়ার মসজিদগুলোতে এই কর্মসূচি চালুর পর থেকেই অভিভাবক ও শিশুদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা গেছে। বর্তমানে এই আন্দোলনটি কেবল আলজেরিয়াতেই সীমাবদ্ধ নেই, বরং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশে এটি ছড়িয়ে পড়ছে।
সাংবাদিকদের বলেছেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে এবং ধর্মীয় মূল্যবোধের সাথে পরিচিত করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আন্দোলনগুলোর প্রসার অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে এই উদ্যোগের সফল বাস্তবায়ন আগামী দিনে একটি আদর্শ সমাজ গঠনে বড় ধরনের অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি