জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করার চেষ্টা করে কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তবে সাধারণ মানুষের প্রতিরোধ এবং বিএনপির তৎপতরতার মুখে তাদের সেই চেষ্টা ভেস্তে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর জামালপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতর্কিতভাবে মশাল মিছিল বের করার চেষ্টা চালায় কার্যত নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি যখন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা। এ সময় আতঙ্কে তারা হাতে থাকা মশালগুলো রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থাকা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ দখলে রাখায় এ ধরনের অপ্রীতিকর ও ঝটিকা মিছিল করার অপচেষ্টা সফল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনতাও এ ধরনের অরাজকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
ঘটনার পর থেকেই পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।
আরববাংলা টিভি