শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শত্রুর সব সামরিক শক্তি এখন এই ভৌগোলিক এলাকায় ফাঁদে আটকা পড়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের দাঁতভাঙা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক ভূরাজনীতি ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। মধ্যপ্রাচ্যের এই জলপথে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে ইরানের সামরিক বাহিনী। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক এক বৈঠকে এই শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। তবে ইরান তাদের সামুদ্রিক সীমানা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD