বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরীফ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন। বুধবার দুপুরে ভোটের ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে মঙ্গলবার গোপন ব্যালটে উপজেলা জামায়াতের রোকনদের সদস্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ভোটারদের অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

নবনির্বাচিত আমির মীর মোহাম্মদ শরীফ হোসাইন এর আগেও সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে চরফ্যাশন উপজেলায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। ভোটের ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সংগঠনের আদর্শ প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন প্রতিকূলতা ও দমনপীড়ন সত্ত্বেও জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তে দলটির অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া বেশ গুরুত্বের সঙ্গেই সম্পন্ন হচ্ছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের এই নেতৃত্ব নির্বাচন সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD