রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

পররাষ্ট্র সচিবের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় দেশের প্রতিনিধিরা।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নবনিযুক্ত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র সচিবও নেপালের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD