রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ কলমাকান্দা-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না। সীমান্তের ওপারে আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নেই। দেশের স্বার্থ রক্ষা করে সমতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভিনদেশি প্রভুদের সন্তুষ্ট করার নীতি গ্রহণ করা হয়েছিল। সেই দাসত্বের দিন আজ চিরতরে শেষ হয়েছে। দেশের মানুষ এখন নিজেদের ভাগ্যের মালিক। কাউকে আধিপত্য বিস্তার করার সুযোগ দেওয়া হবে না।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ডেপুটি স্পিকারের এই দেশপ্রেমিক বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD