ভারতে ভোটার তালিকা সংশোধন এবং কথিত অবৈধ বহিষ্কার কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে—যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের এমন সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স বা সিএআইআর। ভোটার তালিকায় নাম না থাকলেই কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক বিবেচনা করা অনুচিত বলে জানিয়েছে সংস্থাটি।
গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট বিশ্লেষকরা, সম্প্রতি ভারতে নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে যে ধরনের প্রক্রিয়া চলছে, তাতে সংখ্যালঘুরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। মার্কিন কমিশনের এই সতর্কবার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতির ওপর একটি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু অধিকার রক্ষা এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া বজায় রাখার ওপর জোর দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। সিএআইআর মনে করে, প্রশাসনিক ত্রুটির কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং তাদের ওপর বহিষ্কারের খড়্গ নামিয়ে আনা চরম অমানবিক ও বৈষম্যমূলক। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা পালন করা উচিত বলে মনে করছেন তারা।
আরববাংলা টিভি